আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : ব্রিটেনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। এর আগে চলতি মাসের গোড়ার দিকে জি-সেভেনের পররাষ্ট্রমন্ত্রীরা চীন ও রাশিয়াকে কঠোর সমালোচনা করে। ইউক্রেন এবং চীনা তাইপের বিষয়ে মস্কো এবং বেইজিংকে তারা বলদর্পী ও বিদ্বেষী শক্তি হিসেবে উল্লেখ করে।
ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার বিষয়ে শিল্পোন্নত দেশগুলো তাদের কঠোর বিরোধিতার কথা জানায়। পাশপাশি এক চীন নীতির বাইরে গিয়ে তাইপে সরকারের প্রতি সমর্থন ও সিংকিয়াং প্রদেশে উইঘুর মুসলমানদের ওপর চীন নিপীড়ন চালাচ্ছে বলে জোরালো অভিযোগ তোলে।
এ সম্পর্কে এক প্রশ্নের জবাবে রুশ রাষ্ট্রদূত বলেন, জি-সেভেন তাদের দীর্ঘ ঘোষণাপত্রে পক্ষপাতপূর্ণ, সাংঘর্ষিক ও সারবত্তাহীন বক্তব্য দিয়েছে যা চীন ও রাশিয়ার জনগণের মধ্যে প্রচণ্ড রকমের পশ্চিমা-বিরোধী মনোভাব তৈরি করেছে।#
342/